ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮/২/২০২৬, ১:১৭:৪৭ AM

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা)

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, হুমকি ও কাজে বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) । সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এমন উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণকে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, হুমকি ও কাজে বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) । সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এমন উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণকে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) সভাপতি ইকবাল হাসান কাজল ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ আলমগীর হোসেন এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন এবং তাদের ব্যবহৃত পেশাগত সরঞ্জাম ভাঙচুর করা হয়।
দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের কাজে বাধা প্রদান ও হেনস্তা করার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, এ ধরনের আচরণ গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থি।
বিবৃতিতে আরও বলা হয়, যাদের দায়িত্ব সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের মাধ্যমেই এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ভূমিকা মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত।
জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হামলার সঙ্গে জড়িত সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানায়।
একই সঙ্গে আসন্ন নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। ভবিষ্যতে সাংবাদিকরা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ হামলায় আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা রক্ষায় সকল সাংবাদিক ও সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।